৯ মে ২০২৬

মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে
দেবীগঞ্জ (পঞ্চগড়),প্রতিনিধি: ❝ মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে❞ এই স্লোগান নিয়ে দেবীগঞ্জ এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী ২০২৫। রবিবার (৮ জুন) দুপুরে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মিলন মেলার আয়োজন করেন এসএসসি ২০০০ ব্যাচ দেবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীগণ। সকাল ১১ টায় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি র্যলী বের করে পৌরসভার, চৌরাস্তা, বিজ্বয় চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদর্শন করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।র‍্যালী শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরু একে অপরের সাথে পরিচয় পর্ব শুরু করেন।শৈশবের সৃতি চারণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০০ ব্যাচ দেবীগঞ্জ উপজেলা যে আয়োজন করেছেন তা মনোমুগ্ধকর আমরা মনে করি বন্ধুরা একে অপরের পরিপূরক তাই আমরা যেখানাই থাকি না কেন আমরা একে অপরের সাথে থাকব,সুখে -দুঃখে পাশে থাকব,কেউ কোন বিপদে আমরা বন্ধুরা ঝাপিয়ে পড়ব। আরেক বন্ধু বলেন, আজকে ২৫ বছর পর দেখা হল কেউ আমরা জানতাম না কে কোন সেন্টারে আছি, কিন্তু আজকে যখন ২৫ বছর দেখা হল আমরা অনুভব করছি কে কোন পেশায় আছি কেমন আছি। গত বছর পঞ্চগড় জেলায় ২০০০ ব্যাচের রিইউনিয়ন গঠন করা হয় তার মধ্যে দেবীগঞ্জ দ্বিতীয় রিইউনিয়ন। বাংলাদেশ ২০০০ ব্যাচেলর রজত জয়ন্তী পালন হচ্ছে তারি ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় রজত জয়ন্তী পালন করছি।রজত জয়ন্তী অনুষ্ঠানে দেবীগঞ্জ সহ পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার প্রায় শতাধিক বন্ধু বান্ধব একিত্র হয়। তারা সারাদিন ব্যাপি নান উৎসব, খেলাধুলা, ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি