৪ মে ২০২৬

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়
বাংলাপ্রেস ডেস্ক: আরো একবার জাতীয় দলের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাব ফুটবলে হিরো আর আন্তর্জাতিকে জিরো-র তকমাটা আরও একবার অমূলক প্রমাণ করলেন তিনি। একা হাতে জাদুকরী পারফরম্যান্সে জয় এনে দিলেন দলকে। দীর্ঘ ১৮ মাস পর দর্শক ফিরেছে আর্জেন্টিনার মাঠে। সেই দর্শকদের উন্মাতাল করে দিয়ে পরপর তিনবার গোল করেছেন মেসি। অধিনায়কের হ্যাটট্রিকের সুবাদেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তেরা। এখন শুধু বাকি রয়েছে ব্রাজিলের বিপক্ষে স্থগিত থাকা অষ্টম ম্যাচটি। আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিলো প্রীতি ম্যাচ বা অপ্রতিযোগিতামূলক ম্যাচে। এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। যা তার আন্তর্জাতিক গোলসংখ্যাকে উন্নীত করেছে ৭৯-তে। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের ঘরের মাঠ এল মনুমেন্টালে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। প্রথম গোলটি করেন ম্যাচের ১৪ মিনিটে। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৪ ও ৮৮ মিনিটে আরও দুইবার স্কোরশিটে নাম তুলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। যা তার দলকে এনে দিয়েছে ৩-০ গোলের জয়। এই হ্যাটট্রিকের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় ৭৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দিয়েছেন মেসি। একইসঙ্গে লাতিন আমেরিকান অঞ্চলে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেছেন লিওনেল আন্দ্রেস মেসি। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি