৫ মে ২০২৬

'মেইড ইন চিটাগং’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
'মেইড ইন চিটাগং’
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ আগামী ১৮ই নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ - এ অভিনয় করেছেন- পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ সহ অনেকে। চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা পার্থ বড়ুয়া বলেছেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি, সো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে।’ পরিচালক ইমরাউল রাফাত এর মতে, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। মেইড ইন চিটাগং ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।’ রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেছেন, ‘আমি নিজেই চিটাগং এর ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন এবং শীঘ্রই পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী দর্শকরা মেইড ইন চিটাগং চলচ্চিত্রটি দেখতে পাবে।’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি