৫ মে ২০২৬

মেহজাবিনের এক দশক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহজাবিনের এক দশক
 

বাংলাপ্রেস ডেস্ক : মিডিয়া জীবনের এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরী।এদিকে এ সময়ের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আশফাক উজ্জামান বিপুলের নির্দেশনায় প্রথমবারের মতো মেহজাবিন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এটি আয়ুশ’র নতুন একটি বিজ্ঞাপন।

চলতি সপ্তাহেই চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে(এফডিসি) সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়। এতে মেহজাবিনের সঙ্গে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান। আয়ুশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মেহজাবিন চৌধুরী। তারই অংশ হিসেবে বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করা। মেহজাবিন বলেন, বিপুল ভাইয়ের কাজ বেশ গোছানো।

আরো পড়ুন : সানি লিওনের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞাপনটি ভালোভাবে নির্মাণের জন্য তার মধ্যে আমি কোনোরকম ক্লান্তি দেখিনি। নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে তাই আমি খুব আশাবাদী। নির্মাতা বিপুল জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচারে আসবে। অন্যদিকে গতকাল মেহজাবিন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় অপূর্বর বিপরীতে একটি নাটকের দৃশ্যধারণের কাজে অংশ নিয়েছেন।

মেহজাবিনের এক দশকমিডিয়া ক্যারিয়ারের এক দশক পূর্তি প্রসঙ্গে তিনি বলেন, দেখতে দেখতে মিডিয়া জীবনের এক দশক পেরিয়ে গেল। অথচ ভাবলে অবাক হই, মনে হয় এই তো মাত্র কয়েকদিন আগের কথা। আমি আমার আজকের অবস্থানের পেছনে আমার বাবা মায়ের প্রতি খুব কৃতজ্ঞ। কারণ তারা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আর আমার মা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা দিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি