মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার তিনি দেখতে যান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন আফরোজা আব্বাস। হাসপাতালে তারা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে অবগত হন।
এ সময় তারা ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি