মে মাসে টানা ৩ দিন করে দুইবার ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে।
অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।
অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। ওই ৫ দিনের সঙ্গে এবার নির্বাহী আদেশে আরও একদিন (৩ এপ্রিল) ছুটি দেওয়া হয়। ফলে সরকারি ছুটি হয় ৬ দিন। এর সঙ্গে যুক্ত হয় মোট ৩ দিনের সাপ্তাহিক ছুটি। এভাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি