৯ মে ২০২৬

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
বাংলাপ্রেস ডেস্ক: গত মে মাসে দেশে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত ও ১,১৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১২ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৫৮ জনের, আহত হয়েছেন ১,২১০ জন। ভারতে শেখ হাসিনার গোপন ঠিকানায় কত দিন থাকবেন জয়? সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সর্বোচ্চ—২৩৩টি ঘটনায় ২৫৬ জন নিহত। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে, আর বরিশালে সর্বনিম্ন ৩০টি দুর্ঘটনায় নিহত ৩০ জন। দুর্ঘটনার ৪৯.০৭% ঘটেছে গাড়ি চাপায়, ২৪.৯৫% মুখোমুখি সংঘর্ষে, আর ২০.১০% নিয়ন্ত্রণ হারিয়ে। সংগঠনটি জানিয়েছে, গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি