মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথভাবে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১১০০- এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। খবর আল জাজিরার।
সংস্থাটি বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ১,১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ইরানে ২০০ জন, লেবাননে ৯১ জন, ইসরাইলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু নিহত হয়েছে।
ইউনিসেফ সতর্ক করে বলেছে, সহিংসতা আরও বাড়লে এই সংখ্যা আরও বাড়তে পারে। সংকটের কারণে লাখো শিশু স্কুলে যেতে পারছে না এবং লাগাতার বোমাবর্ষণের ফলে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ইউনিসেফ বলেছে, শিশুদের হত্যা বা পঙ্গু করে দেওয়া এবং তাদের জন্য জরুরি সেবাগুলো ধ্বংস করা বা বন্ধ করে দেওয়ার কোনোই ন্যায্যতা নেই।
সংস্থাটি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু এখন বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি