৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে ঈদুল আজাহা ৩১ জুলাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মধ্যপ্রাচ্যে ঈদুল আজাহা ৩১ জুলাই

বাংলাপ্রেস ডেস্ক: গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মধ্যপ্রাচ্যে বুধবার (২২ জুলাই) থেকে এ মাস শুরু হবে। সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১০ জিলহজ অর্থ্যাৎ আগামী ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশ থেকেও মঙ্গলবার (২১ জুলাই) জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে। ফলে এ বছর বিশ্বব্যাপী একই দিনে ঈদ অনুষ্ঠিত হবে— এমনটাই বলছেন জোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। মুসলমানদের পবিত্র দুটি উৎসব ঈদুর ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার উপর নির্ভর করে।

আর বিশ্বব্যাপী যদি মঙ্গলবার চাঁদ দেখা যায়, তাহলে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, জুলাইয়ের ২০ তারিখ বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে।

তারা আরও জানাচ্ছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে।

সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জোতির্বিজ্ঞানিরা বলছেন, ২১ জুলাই বাংলাদেশে যখন ২৮০ ডিগ্রি এঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার ১৩ ডিগ্রি উত্তরে অর্থাৎ ২৯৩ ডিগ্রি এঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে ৩৫ মিনিট স্থায়ী হবে বলেও জানাচ্ছেন তারা।

হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে।

তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, বৃহৎ জনগোষ্ঠীর আবেগ অনুভূতির বিষয়টি মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবেন। ধর্ম সচিব বলছেন, ওআইসির সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি