৪ মে ২০২৬

মধ্যনগর উপজেলায় বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
মধ্যনগর উপজেলায় বিএনপির নির্বাচনী বিশাল জনসভা


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যনগর উপজেলার মধ্যবাজারে নির্বাচনী জন সভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। উপজেলার ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা- জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন, মধ্যনগর উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক আবুল বশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো: কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, এসএম রহমত, জুলফিকার আলী ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ন আহবায়ক সাজেবুল হক, রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি