৫ নভেম্বর ২০২৬

মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

বাংলাপ্রেস অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় সংগঠন থেকে একজনকে স্থায়ী বহিষ্কার ও চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে গত ১৩ মে সোমবার ইফতার পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা তদন্তের নিমিত্তে গত ১৩ মে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে ও তাদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ওই ঘটনায় স্থায়ী বহিষ্কার হয়েছেন জিয়া হল ছাত্রলীগের কর্মী সালমান সাদিক।

সাময়িক বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম ও কর্মী সাজ্জাদুল কবির এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জারিন দিয়া।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার এবং জিয়া হল ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না- তার লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে দফতর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি