৫ মে ২০২৬

মডেল পিয়াসা ও মৌ ৩ দিনের রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মডেল পিয়াসা ও মৌ ৩ দিনের রিমান্ডে
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বারিধারা থেকে বিতর্কিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেপ্তার হওয়া মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের দুজনকেই ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে পিয়াসা ও মৌকে হাজির করে পুলিশ। মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ সোমবার (২ আগস্ট) দুপুরে গুলশান থানায় (মামলা নং-৩) পিয়াসার বিরুদ্ধে ও মোহাম্মদপুর থানায় (মামলা নং ১৪) মৌয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। তাদের গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, ‘আমরা পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অনেকগুলো অভিযোগ তদন্ত করছিলাম। সেই তদন্তের অংশ হিসেবে পিয়াসা ও মৌয়ের বাসায় অভিযান চালানো হয়। তাদের বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে। তাদের ব্ল্যাকমেইলিং করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ গোয়েন্দা কর্মকর্তারা জানান, রোববার রাতে প্রথমে বারিধারার পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে মাদকদ্রব্যসহ পিয়াসাকে আটকের পর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায়। সেখান থেকে অন্তত ১ ডজন বিদেশি মদ, ৫ প্যাকেট ইয়াবাসহ মৌকে আটক করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি