৯ মে ২০২৬

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ
নোয়াখালী প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস অথবা মব কিলিং মিশন অর্ন্তবর্তীকালীন সরকার সমর্থন করে না। এটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কে কোন দল বা মতের সেটা কিন্ত বিবেচনায় আসবেনা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের হত্যাকান্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। গত ১৬ বছরের একটি বিশৃঙ্খল অবস্থা থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে বর্তমান সরকারকে সময় দিতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের কিছু দাবি দাওয়া রয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কিভাবে স্বাধীন ভাবে কাজ করতে পারে গণমাধ্যম সংস্কার কমিটি সে প্রস্তাবনা গুলো দিবে। এ সময় আরও উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি