৫ মে ২০২৬

মাতৃত্বকালীন ফোটোশ্যুটে বিপাশার চমক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাতৃত্বকালীন ফোটোশ্যুটে বিপাশার চমক
বাংলাপ্রেস ডেস্ক: সময় বদলেছে, তাই সামনে আসছে তারকাদের মাতৃত্বকালীন সৌন্দর্যের ছবি। পশ্চিমে যদিও অভিনেত্রীরা প্রায়ই অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরাবন্দি হন। এবার সেই ধারাতে নিজেদের এগিয় নিচ্ছে বলিউডও। এবার এই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী হবু মা বিপাশা বসু। বৃহস্পতিবার (১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবি। সপ্তাহ দুয়েক আগেই স্বামী করণ গ্রোভারের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের সুখবর জানান বিপাশা। মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ঝলকে বিপাশার পরনে ছিলো, কালো নেটের গাউন, স্পষ্ট দেখা যাচ্ছে স্ফীত উদর। পিছনে কালো ওড়না উড়ছে। মুখে হালকা হাসি, খোলা চুল আর হালকা মেক আপের মধ্যে দিয়েও স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা। আর সেই ছবির নীচে বিপাশা লিখেছেন, দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা কঠিন। একই সময় হবু মায়েদের জন্য অভিনেত্রীর বার্তা, নিজের শরীরকে ভালবাস। নেটাগরিকরা বলছেন, ৪৩ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা। ২০১৫ সালে ভুতুড়ে ছবি ‘অ্যালোন’-এর সেটে একাকিত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-করণ। এক বছর জমজমাট প্রেম, ২০১৬-এ বিয়ের পিঁড়িতে, তার পরেও বরাবরই চর্চায় রয়ে গিয়েছে তাদের অটুট ভালবাসার কাহিনি। তা এবার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। বিয়ের প্রায় ৬ বছর পরে মা হচ্ছেন অভিনেত্রী। তবে কবে আসবে নতুন সদস্য, সে বিষয় কোনও আভাস দেননি বিপাশা। সূত্র: আনন্দবাজার অনলাইন বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি