৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১২৮ টাকায় বিক্রি হয়ে গেল ফুটবল ক্লাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:১৪ এএম
মাত্র ১২৮ টাকায় বিক্রি হয়ে গেল ফুটবল ক্লাব

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এফসি বিক্রি করে দিয়েছে টাটা স্টিল। শুক্রবার এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করা হয়েছে মাত্র নামমাত্র মূল্যে। শীর্ষ লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল টাটা স্টিল।

গোয়াভিত্তিক ক্লাব চার্চিল ব্রাদার্স এখন থেকে আইএসএলে জামশেদপুরের অংশগ্রহণের অধিকার পাবে। ক্লাবের ১২ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের দুই সদস্যের চুক্তিও নিজেদের অধীনে নেবে চার্চিল ব্রাদার্স। এমনটাই জানিয়েছে টাটা স্টিল।

টাটা স্টিলের পরিচালনা কমিটি চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে তাদের শতভাগ মালিকানা হস্তান্তরের অনুমোদন দেয়। এই লেনদেনের মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ রুপি, যা প্রায় ১ দশমিক ০৫ ডলারের সমান। বাংলাদেশি অর্থে এই ক্লাবের দাম দাঁড়াচ্ছে মোটে ১২৮ টাকা।

এই চুক্তি আগস্টের ৩১ তারিখের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। তবে এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

টাটা স্টিল জানিয়েছে, এই হস্তান্তরের ফলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তৃণমূল ও যুব পর্যায়ের ফুটবলে মনোযোগ দিতে পারবে।

এই মাসের শুরুতে ক্লাব বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন জামশেদপুরের খেলোয়াড়রা। গত মৌসুমেই সুপার কাপ জেতে এই ক্লাব। সমর্থকরাও রাস্তায় নেমে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কাছে ক্লাব চালু রাখার আবেদন জানান।

টাটা স্টিল জানায়, চার্চিল ব্রাদার্সের শক্তিশালী রেকর্ড দেখেই তাদের কাছে ক্লাব বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্লাব ইতিমধ্যে দুইবার জাতীয় লিগ শিরোপা জিতেছে। টাটা স্টিলের সহ-সভাপতি ডি বি সুন্দর রামম বলেন, ‘চার্চিল ব্রাদার্স ভারতীয় ফুটবলে সত্যিকারের ইতিহাসসমৃদ্ধ একটি ক্লাব।’

আগামী মাসে শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ মৌসুমের আইএসএল। স্বাভাবিক হোম-অ্যাওয়ে ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এই মৌসুম।

২০১৪ সালে সাবেক ইতালিয়ান তারকা আলেসান্দ্রো দেল পিয়েরোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার সহায়তায় শুরু হয় আইএসএল। ভারতীয় ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করাই ছিল এর উদ্দেশ্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। টেলিভিশন দর্শক কমছে, স্পন্সরদের আগ্রহও কমে যাচ্ছে ধীরে ধীরে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি