৬ মে ২০২৬

মাস্ক না পরলে ৩ বছর জেল, ৫৫ হাজার ডলার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাস্ক না পরলে ৩ বছর জেল, ৫৫ হাজার ডলার জরিমানা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার। মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। কাতারের টিভি চ্যানেল আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।

কেউ এই নিয়ম অমান্য করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এ ছাড়া জনসমাগমস্থলে কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা হতে পারে।

কাতারের জনসংখ্যা মাত্র ৩০ লাখ। আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের বেশি। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের এ সংখ্যা উদ্বেগজনক। তবে কাতারে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ১৫ জন মারা গেছে।

কাতারে করোনাভাইরাস সংক্রমণের ফলে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ লাখ ৪৬ হাজার ব্যক্তি। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৭ হাজার ৭০০। পার্স টুডে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি