মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যদের বৈঠক হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম।
মঙ্গলবার (১২ আগস্ট) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এদিন গুলশান-২ অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা সাড়ে ৩টার পর এ বৈঠক শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দারসহ কয়েকজন কমিশন সদস্য।
সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি