৭ মে ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে শিখ নেতার প্রার্থনায় বিতর্ক, মুসলিম ভেবে সমালোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মার্কিন প্রতিনিধি পরিষদে শিখ নেতার প্রার্থনায় বিতর্ক, মুসলিম ভেবে সমালোচনা
  মিনারা হেলেন: শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে শিখ ধর্মীয় নেতা প্রার্থনা করার পর রিপাবলিকান কংগ্রেস সদস্য ম্যারি মিলার (ইলিনয়) এক বিতর্কিত মন্তব্য করে বলেন, হাউস চেম্বারে একজন মুসলিমকে প্রার্থনা করার অনুমতি দেওয়া 'গভীরভাবে উদ্বেগজনক— যদিও পরবর্তীতে জানা যায়, তিনি একজন শিখ ধর্মীয় নেতা ছিলেন, মুসলিম নন। এক্স-এ (পূর্বতন টুইটার) করা মিলারের সেই পোস্টটিতে তিনি লেখেন, 'আজ সকালে প্রতিনিধি পরিষদে একজন মুসলিমকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে— এটা অত্যন্ত দুঃখজনক। এটি কখনোই ঘটতে দেওয়া উচিত হয়নি। আমেরিকা একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি বিশ্বাস করি, আমাদের সরকারকে সেই সত্যের প্রতিফলন ঘটানো উচিত, তার থেকে দূরে সরে যাওয়া নয়। ঈশ্বর দয়া করুন!' তিনি সঙ্গে যুক্ত করেছিলেন প্রার্থনা পরিচালনাকারী অতিথি চ্যাপলেইনের একটি ছবি, যেখানে তিনি হলুদ পাগড়ি পরে ছিলেন। পরে অবশ্য মিলার তার পোস্টে 'মুসলিম' শব্দটি পরিবর্তন করে 'শিখ' লেখেন এবং শেষে পুরো পোস্টটি মুছে দেন। তার অফিস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ওই অতিথি চ্যাপলেইন ছিলেন নিউ জার্সির ভিনল্যান্ডের ‘গুরদোয়ারা সাউথ জার্সি শিখ সোসাইটি’-এর গিয়ানী সুরিন্দর সিং। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন (লুইজিয়ানা), যিনি অধিবেশন শুরু করেছিলেন, তিনি অতিথি চ্যাপলেইন হিসেবে সিংকে পরিচয় করিয়ে দেন। প্রতিনিধি পরিষদে বহুদিন ধরেই বিভিন্ন ধর্মের অতিথি চ্যাপলেইনদের আমন্ত্রণ জানিয়ে প্রার্থনার রেওয়াজ রয়েছে— এমনকি মুসলিম চ্যাপলেইনরাও অংশ নিয়েছেন। ২০০১ সালের নভেম্বরে ৯/১১ সন্ত্রাসী হামলার পর একজন মুসলিম চ্যাপলেইন কোরআন পাঠ করেছিলেন হাউসে। দুই দলের আইনপ্রণেতাদের প্রতিবাদ মিলারের পোস্টটি তাৎক্ষণিকভাবে দ্বিদলীয় সমালোচনার জন্ম দেয়। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ডেভিড ভ্যালাডাও বলেন, 'এই পোস্টটি আমাকে ব্যথিত করেছে। সারা দেশজুড়ে— এমনকি আমাদের সেন্ট্রাল ভ্যালিতেও— শিখ-আমেরিকানরা আমাদের সমাজের সম্মানিত সদস্য। তবু তারা এখনও হয়রানি ও বৈষম্যের মুখোমুখি হন।' নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার মন্তব্য করেন, 'হ্যাঁ, আমরা একটি জুডিও-খ্রিস্টান মূল্যবোধে গঠিত জাতি, কিন্তু একইসঙ্গে আমরা বিশ্বাস করি— আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমাদের বিশ্বাস ভিন্ন হলেও, একে অন্যের ধর্মীয় পার্থক্যকে সম্মান করা উচিত।' অন্যদিকে ডেমোক্র্যাটরা বিষয়টিকে আরও তীব্রভাবে সমালোচনা করেন। টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি ভেরোনিকা এসকোবার বলেন, “আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের উপর ভিত্তি করে— যেখানে ধর্মীয় স্বাধীনতাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে সেটি প্রথম সংশোধনীতেই স্থান পেয়েছে। এই মন্তব্য কেবল বর্ণবাদী নয়, বরং আপনি যে ‘প্রতিষ্ঠার দলিল’-এর কথা বলেছেন, তা অবমাননাও বটে।' শান্তির বার্তা দিয়েছেন শিখ ধর্মগুরু গিয়ানী সুরিন্দর সিং তার প্রার্থনায় বলেন, 'সর্বশক্তিমান ঈশ্বর… আমরা আপনাকে অনেক নামে ডাকি, প্রভু, কিন্তু আপনি একজনই। আমাদের এই হাউসের সদস্যদের উপর আপনার করুণা বর্ষিত হোক… আমাদের জিভে সত্য থাকুক, হৃদয়ে ভালোবাসা এবং মনে যুক্তিবোধ। আমাদের উদ্দেশ্য মনে করিয়ে দিন— একে অপরকে ভালোবাসা, সেবা করা এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা। আমাদের নেতাদের, যারা জনগণের কল্যাণে কাজ করেন, তাদের প্রতি আপনার আশীর্বাদ বর্ষিত হোক। এই দেশে যারা আমাদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে দিনরাত কাজ করছেন, তাদের প্রতিও আপনার সুরক্ষা বর্ষিত হোক।' এই প্রতিবেদনটি মূলত দ্যহিল ডটকম-এ প্রকাশিত। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি