৪ মে ২০২৬

মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘সবচেয়ে খারাপদের’ ১ লাখ ভিসা বাতিল করেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘সবচেয়ে খারাপদের’ ১ লাখ ভিসা বাতিল করেছে

মার্কিন পররাষ্ট্র দপ্তর

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বা দণ্ডিত হওয়া ১ লক্ষাধিক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এদের বিরুদ্ধে গৃহসহিংসতা ও যৌন নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে জানায়, আমেরিকান জনগণের নিরাপত্তা বিপন্ন করে এমন অপরাধীদের আতিথ্য দেওয়ার কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ। ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে আমরা ‘সবচেয়ে খারাপদের’ ১ লক্ষাধিক ভিসা বাতিল করেছি যাদের মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), শিশু নির্যাতন ও হামলার মতো অপরাধে জড়িত ব্যক্তিরা।
দপ্তরটি কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখও করেছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিক তিনজন নারীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হন। আরেকজনকে গৃহসহিংসতা, প্রকাশ্যে মাতলামি ও জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তৃতীয় একজন নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন।
পোস্টে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাদের অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে সীমান্ত ও নাগরিকদের রক্ষা করবেন। যারা আমেরিকার আতিথ্যের সুযোগ নিয়ে আমাদের আইন ভঙ্গ করে এবং নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে, তাদের ভিসা বাতিল করা হবে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি