৫ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাংলায় স্ট্যাটাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাংলায় স্ট্যাটাস

বাংলাপ্রেস ডেস্ক: ‘রাজনৈতিক বিপ্লব’ ঘটানোর প্রত্যয় নিয়ে ইতোমধ্যে মার্কিন সিনেটর ও ডেমেক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী এই নেতা তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে তিনি লিখেছেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।’

তার এই পোস্টে ৪ ঘণ্টায় ২ হাজার লাইক ও ৩০০ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৬২০ লোক। কমেন্টে তার প্রশংসা করছেন অনেকে। অনেক বাঙালিও এতে কমেন্ট করেছেন।

মহসিন মনসুর নামে এক বাঙালি লিখেছেন, ধন্যবাদ। বার্নিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। ফয়সাল তানিম নামে একজন লিখেছেন, ‘২০২০ এর জন্য বার্নি!!’

পলাশ সাহু নামে এক ভারতীয় বাঙালি লিখেছেন, ‘আপনার এই কথায় সহমত পোষণ করি। আগামী মার্কিন নির্বাচনের জন্য শুভকামনা রইল। ইতি, একজন ভারতীয় বাঙালি’।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি