৫ মে ২০২৬

মার্কিন কংগ্রেশনাল নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মার্কিন কংগ্রেশনাল নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : জম্মু ও কাশ্মীরের সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের বৈদেশিক কমিটির সাথে বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্র সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারত ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে এই বৈঠকের কথা ছিলো। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানের তীব্র সমালোচক মার্কিন কংগ্রেসম্যান প্রমিলা জয়পাল প্রতিনিধি দলটির সাথে থাকায় এই সিদ্ধান্ত নেন জয়শঙ্কর।

প্রমিলা জয়পালকে প্রতিনিধি দল থেকে বাদ দিতে ভারত প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন ওই প্রতিনিধি দলের চেয়ারম্যান এলিয়োট এঙ্গেল। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কাশ্মীর ইস্যুতে মার্কিন কংগ্রেসে ভারতের বিরুদ্ধে প্রমিলা যে প্রস্তাব পেশ করেছিলেন তা যথাযথ নয়। এরআগে, কাশ্মীরে ইন্টারনেট ও যোগাযোগ নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের প্রতি আহ্বান জানাতে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে ডেমোক্রেট কংগ্রেসম্যান প্রমিলা জয়পাল একটি প্রস্তাব পেশ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি