৫ মে ২০২৬

মারা গেছেন নির্মাতা সি বি জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মারা গেছেন নির্মাতা সি বি জামান
বাংলাপ্রেস ডেস্ক: মারা গেছেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা সি বি জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার ছেলে সি এফ জামান ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। সেখান থেকে উদ্ধারের পরে কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে এদিন বিকেল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন। সি এফ জামান জানান, হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়। সবমিলিয়ে জটিল সমীকরণে চলে যান এই গুণী নির্মাতা। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সি বি জামান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি