৫ মে ২০২৬

মানুষকে বাঁচানোই এখন একমাত্র রাজনীতি : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মানুষকে বাঁচানোই এখন একমাত্র রাজনীতি : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।’ আজ বৃহস্পতিবার (২৫ জুন) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে সর্বোচ্চ চেষ্টা করছে, ফ্রন্ট লাইন এ কর্মরত যোদ্ধারা যখন জীবনবাজি রেখে কাজ করছে, তখন কিছু হাসপাতাল, ক্লিনিক যে কোনো সাধারণ সেবায় গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না।

ওবায়দুল কাদের বলেন, কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এ মুহূর্তে এটি মোটেও সমীচীন নয়। তিনি বলেন, বর্তমানে ৬৮টি জেলায় করোনা টেস্ট করা হচ্ছে, সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্টের সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা-নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। বক্তৃতা বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই, অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দূরে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলেন তাদের উদ্দেশে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন পৃথিবীর কোথাও কি এমন নজির আছে? মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবীদের কাজ নয়, যাদের দরকার, সে সব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে এপ্রিলের বিদ্যুৎতের বাড়তি বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মে মাসের বিলের সাথে বাড়তি বিল সমন্বয় করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি