৫ মে ২০২৬

মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল: চরমোনাই পীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল: চরমোনাই পীর

বাংলাপ্রেস ডেস্ক:   ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটির নলছিটি শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না। এ দেশে চাঁদাবাজ দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভালো মানুষকে ভোট দেওয়ার। 

মাহফিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজির জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন দলটির আমির রেজাউল করীম।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি