৫ মে ২০২৬

মানসিকভাবে বিধ্বস্ত মিমি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মানসিকভাবে বিধ্বস্ত মিমি !

বাংলাপ্রেস ডেস্ক: আজ তিনি বিধ্বস্ত, মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু তাঁকে লড়াই করতেই হবে। তাঁর লড়াইয়ে অনুরাগীদেরও পাশে থাকার আবেদন জানিয়েছেন। সম্প্রতি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন। কী হয়েছে মিমির? সেই প্রশ্ন সকলের। কয়েকদিন আগেই গোয়ায় বেড়াতে যাওয়ার হাসিখুশি নানা মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে মিমিকে। সেখানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগও করেছেন।

তারপর ফিরেই এমন বিষাদমাখা পোস্ট দেখে মনভার অনুরাগীদেরও। আসলে, মিমি যে সারমেয় প্রিয়, তা সকলেই জানেন। সেই সারমেয়র মধ্যে একজন ‘চিকু’। যাকে মিমি তাঁর ‘বড় ছেলে’ বলে মনে করেন। সেই চিকু ক্যানসারে আক্রান্ত। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। ৮ বছরের চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই মারণ রোগ। চিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, চিকুর অস্ত্রোপচার করা সম্ভব নয়।

এরপরেই সাহায্যের আর্তি জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ‘বড় ছেলে’র চিকিৎসা করাতে তিনি এবার যেতে চান চেন্নাই। অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন, তাঁদের কোনও পরিচিত চিকিৎসক, হাসপাতাল জানা আছে কিনা। যদি কেউ জেনে থাকেন তাহলে যেন অবশ্যই মিমিকে ইনবক্স করেন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি