মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
বাংলাপ্রেস ডেস্ক: মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত চালক তাবেজ খানকে (৪৫) প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঠানো হয়। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
আরও পড়ুন: ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দ্যা হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল।এ সময় চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি