মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি: ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নিজ বাসভবন সদর উপজেলার গড়পাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের বেউথা এলাকায় বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একই জায়গা থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়। এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় ১৫-১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মামলার আসামি মোতালেব হোসেনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত দুই দিনে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজসহ ছয়জনকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।
এসব বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করা হচ্ছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি