৮ মে ২০২৬

মামলায় অতিরিক্ত আসামি হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মামলায় অতিরিক্ত আসামি হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক:  মামলার চার্জশিটে আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৭ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত এক বছরে বিচারিক কার্যক্রম যতটুকু এগোনোর কথা, হয়তো পুরোটা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘একটি ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনের নাম দেওয়া হয়েছে। এতে তদন্তে সময় বেশি লাগছে। নির্দোষদের আসামি না করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে সরকার কাজ করছে।’ এর আগে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্য সংলগ্ন স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রথমে শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি