৫ মে ২০২৬

মামলার অগ্রগতি জানতে এসেছি: পরীমনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মামলার অগ্রগতি জানতে এসেছি: পরীমনি
বাংলাপ্রেস ডেস্ক: সাভারের বোট ক্লাবে এসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার ঘটনায় করা মামলার বিষয় পুলিশকে জানাতে সাভার মডেল থানায় এসেছিলেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। রোববার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে বিকেল ৩টার দিকে ব্যক্তিগত গাড়িতে থানায় প্রবেশ করেন তিনি। এরপরই থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। বাধা দেওয়া হয় সাংবাদিকদের প্রবেশেও। দীর্ঘ চার ঘণ্টা পর বের হয়ে পরীমনি প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। পরে সাংবাদিকদের চাপের মুখে তিনি কথা বলতে রাজি হন। এ সময় পরীমনি বলেন, ‘আমি মামলার অগ্রগতি জানতে এসেছি। আমার আসলে আগেই আসার কথা ছিল। শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি। যেহেতু শাটডাউন হয়ে যাবে, তাই চিন্তা করে আজকেই এসেছি।’ ন্যায়বিচার নিয়ে কতটুকু আশাবাদী এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘আমি খুবই আশাবাদী। সবাই আমাকে এতবেশি সাপোর্ট দিচ্ছেন, এতে আমি খুবই প্লিজড।’ চার ঘণ্টা থানায় কী জিজ্ঞাসাবাদ করা হলো এমন প্রশ্নের উত্তরে এই চিত্রনায়িকা বলেন, ‘ওখানে (বোট ক্লাবে) যা যা হয়েছিল, ওগুলো আমাকে বলতে হয়েছে। তারা (তদন্ত কর্মকর্তা) ও সব আগে শোনেনি। তাদের ঘটনা শোনা উচিত। এ জন্যই দেরি হয়েছে।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘পরীমনি আজ নিজে থেকে থানায় এসেছেন। আমাদের থানায় নাসির-অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলার ডেভেলপমেন্ট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে মিডিয়ার সঙ্গে কথা বলবেন কি না, সেটা তার ব্যক্তিগত বিষয়।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি