৭ মে ২০২৬

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর

বাংলাপ্রেস ডেস্ক:   মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন।

 

সাক্ষাতে প্রধান প্রোটোকল কর্মকর্তা নবনিযুক্ত হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

উভয়পক্ষ এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শুক্রবার (১৭ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

হাইকমিশনার উইসমা পুত্রায় অবস্থিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপহাইকমিশনার মোছা. শাহানারা মোনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও চ্যান্সারি প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং থার্ড সেক্রেটারি (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসেন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি