মালয়েশিয়ায় ঈদের দিনে তিন বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) দেশটিতে ঈদের দিনে স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া নামের ৩ বাংলাদেশি। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সোহেল (২৪) নামের অপর এক বাংলাদেশি। তিনি পেট, মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে সেটি দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার শিকার হওয়া ৭ বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন। সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কাম্পার পুলিশপ্রধান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি