মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতা: ৪ প্রবাসী চারদিনের রিমান্ডে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে দায়ের করা বিমানবন্দর থানার মামলায় চার বাংলাদেশি প্রবাসীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া চারজন হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ। তাদের মধ্যে সোহাগ, রেদোয়ানুল ও জাহেদকে ৩ জুলাই মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়। মাহফুজকে সোমবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কে. এম. তারিকুল ইসলাম প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ জুলাই এন্টি টেররিজম ইউনিটের ইনটেলিজেন্স শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন ৩৫ জনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, আসামিরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সদস্য সংগ্রহ, প্ররোচণা, এবং অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা ই-ওয়ালেট ও আন্তর্জাতিক চ্যানেলে স্থানান্তর করতেন। অভিযোগে বলা হয়, সংগঠনের সদস্যরা বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিতেন।
মালয়েশিয়ান পুলিশ গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত ধাপে ধাপে এসব প্রবাসীকে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসামিরা দেশে ফিরে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি