৪ মে ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক

বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় চালানো অভিযানে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জিম)।
এসব প্রবাসীর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক।
অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণ সাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান।
সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার আপসহীন। এ ধরনের অভিযান নিয়মিত, ধারাবাহিক এবং আরো বড় পরিসরে চালানো হবে।
আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি