৯ মে ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা দেখা দিয়েছে। ওই বৈঠকে আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো প্রকার শর্ত ছাড়া বাংলাদেশ থেকে কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে কথা বলেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গেছিল তারা খুব শিগগিরই মালয়েশিয়া যেতে পারবেন। সেই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো। মালয়েশিয়া তাদের ব্যাচ ভিত্তিতে নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচের জন্য তারা ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশস্ত করেছেন যে লোক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি