মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত

বাংলাপ্রেস ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালে ফরাসি বাহিনী এ অঞ্চলের সংঘাতে যুক্ত হওয়ার পর এটিই দেশটির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর। এ প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তার দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ফরাসি সেনারা।
ইসলামপন্থি জঙ্গিরা মালির উত্তরাঞ্চল দখল নেওয়ার পর ২০০৩ সালে দেশটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করে ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রো এক টুইট বার্তায় বলেছেন, এই ১৩ বীরের একমাত্র লক্ষ্য ছিল আমাদের সুরক্ষা দেওয়া। তাদের স্বজন এবং সহকর্মীদের কাছে আমার মাথা নত করছি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নেপালের সুড়ঙ্গ থেকে বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সঙ্গীত একাডেমি