৮ মে ২০২৬

মালিবাগে গ্যাস লাইন থেকে হোটেলে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪ কর্মচারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মালিবাগে গ্যাস লাইন থেকে হোটেলে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪ কর্মচারী
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মালিবাগ শাহজালাল নামে একটি হোটেলে গ্যাস লাইন থেকে আগুনে ৪ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড় হোসআপ টাওয়ার সংলগ্ন গলিতে খাবার হোটেলে এই ঘটনা ঘটে। জানা গেছে, দগ্ধ ৩ কর্মচারী হলেন, মো. সবুজ (২৪), মোহাম্মদ মারুফ (১৬) ও মোহাম্মদ জুলহাজ্ব (১৮) এছাড়া আরও একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।তাদের হাত পা সহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর কর্মচারী মো. তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় তারা তিনজন ইফতারীরে আইটেম বিক্রি করতেছিল।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে তিন হোটেল কর্মচারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আসছে। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি