৫ মে ২০২৬

মালদ্বীপে পানির গভীরে একান্ত মুহূর্তে ক্যামেরাবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মালদ্বীপে পানির গভীরে একান্ত মুহূর্তে ক্যামেরাবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা
বাংলাপ্রেস ডেস্ক: গত মার্চেই অঙ্কুশের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ঐন্দ্রিলা সেন। মালদ্বীপে কাটানো নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনেই। মঙ্গলবার, অঙ্কুশের সঙ্গে মালদ্বীপে কাটানো আরও একটি রোম্যান্টিক ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর শেয়ার করা এই ছবিতে জলের তলায় ক্যমেরাবন্দি হয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে হাত ধরে একে অপরের দিকে নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে দুজনকে। ক্যাপশানে ঐন্দ্রিলা লিখেছেন, 'নিঃশব্দ পৃথিবী মনকে শান্ত করে' তবে শুধু মালদ্বীপ কেন, অঙ্কুশ-ঐন্দ্রিলা ঝে মধ্যেই ছুটি পেলে বেড়াতে চলে যান। গত জানুয়ারিতেই তাঁরা গিয়েছিলেন হিমচলপ্রদেশ, সেখান থেকেও বেড়ানোর নানান ছবি পোস্ট করেছিলেন টলিপাড়ার এই 'লাভবার্ড'। প্রসঙ্গত, টানা ১০ বছর ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বেশকিছুদিন আগে এক সাক্ষাৎকারে অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন, এবছরের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন তাঁরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি