৫ মে ২০২৬

মালাইকাকে 'বুড়ি' বলে আক্রমণ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মালাইকাকে 'বুড়ি' বলে আক্রমণ!

বাংলাপ্রেস ডেস্ক: গত ২৩ অক্টোবর ৪৬ বছরে পা দিলেন মালাইকা আরোরা। জন্মদিনে কাছের বন্ধুদের নিয়ে রাতভর পার্টি করেন তিনি। যা পেজ থ্রি'র পাতায় উঠে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু সেই মালাইকা অরোরাকে এবার পড়তে হল জোর সমালোচনার মুখে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মালাইকা আরোরা। ওই ছবি শেয়ারের পরই জোর আক্রমণের মুখে পড়তে হয় মালাইকাকে। এই বলিউড অভিনেত্রী যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা কোনওভাবে লুকোতে পারবেন না তিনি। কেউ কেউ বলতে শুরু করেন, মেকআপ করে আর কতদিন পর্যন্ত নিজেকে কম বয়সী প্রমাণ করবেন মালাইকা।

অনেকেই আবার বলতে শুরু করেন, মালাইকা মেকআপের একটি আস্ত বাক্স। তাই হাজার চেষ্টা করেও নিজের বয়স তিনি কোনওভাবে লুকোতে পারবেন না। ওই ছবি দেখে কেউ মালাইকাকে 'বুড়ি' বলে সম্মোধন করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই। কিন্তু আপনার মুখের ভিতর থেকে দাঁত বাইরে চলে আসে। তাই মেকআপ করেও নিজের বয়স আপনি লুকিয়ে রাখতে পারবেন না। তবে সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি মালাইকা আরোরা। উল্লেখ্য, আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা। মাঝে মধ্যেই মালাইকা এবং অর্জুনকে একসঙ্গে দেখা যায়। নিজেদের সম্পর্ক নিয়েও কম সমালোচনার মুখে পড়তে হয় না অর্জুন-মালাইকাকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি