৮ মে ২০২৬

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটন করতে এবার চীন থেকে আসছে বিশেষ তদন্ত দল। সোমবার (২৮ জুলাই) বিমান বাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এয়ার কমোডর শহীদুল ইসলাম। এভিয়েশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে। তাদের তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। এদিকে রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার ভেতরেই ঘাঁটি থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও অপারেশনাল সক্ষমতা মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হয়। এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদনের বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। আমরা সবকিছুই সামনে আনব। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দেওয়াসহ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে বিমান বাহিনী সব সময় থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। প্রসঙ্গত, মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি চীনের চেংডু এয়ারক্র্যাফ্ট করপোরেশনের তৈরি এফ-৭ বিজিআই মডেলের একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি একইসঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি