৪ মে ২০২৬

মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

বাংলাপ্রেস ডেস্ক:   প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আজ সোমবারও (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি