১০ মে ২০২৬

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে। আজ রবিবার বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন— অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি