৮ মে ২০২৬

মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১
বাংলাপ্রেস ডেস্ক: মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে ভজন (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথি সড়কের পাশে গলা কেটে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবির হোসেন নামে একজনকে আটক করেছে। ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে। তিনি একজন কলা ব্যবসায়ী। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, ভজন নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে তদন্ত করে জানানো যাবে। অটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের চাচাতো ভাই রথিন গুহ জানান, রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথী সড়কে ভজন গুহকে কে বা কারা গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি