৮ মে ২০২৬

মাগুরায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩ , আহত ৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মাগুরায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩ , আহত ৫ জন
বাংলাপ্রেস ডেস্ক: মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি (৪৫) ও নিলু রানি দে (৫০)। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ সাংবাদিক দের জানান, মাগুরার আঠারোখাদায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরলেন মধু, পুষ্পা ও নিলুসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৫ জন। খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। এ মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি