৪ মে ২০২৬

মাফুজা খাতুনের স্মৃতিরক্ষার্থে মার্কিন পতাকা উড়াল কংগ্রেস সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাফুজা খাতুনের স্মৃতিরক্ষার্থে মার্কিন পতাকা উড়াল কংগ্রেস সদস্য
হার্টফোর্ড প্রতিনিধি: বাংলাদেশে সদ্যপ্রয়াত মাফুজা খাতুনের স্মৃতিরক্ষার্থে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে মার্কিন পতাকা উরানো হয়েছে। কানেকটিকাট অঙ্গরাজ্য প্রবাসী বাংলাদেশি ডেমোক্রেট মো: মাসুদুর রহমান অপু’র মায়ের মৃত্যুতে কানেকটিকাটের স্থানীয় কংগ্রেস সদস্য জন বি লারসনের অনুরোধে ক্যাপিটলের উপরে মার্কিন পতাকা উড়িয়ে প্রয়াত মাফুজা খাতুনকে স্মরণ করা হয়। ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী মো: মাসুদুর রহমান অপু’র মা গত ২৮ সেপ্টেম্বর ঢাকার অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাফুজা খাতুনের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার (১০ নভেম্বর) স্থানীয় ম্যানচেষ্টারের বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হবে। চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা মাফুজা খাতুন ও তাঁর প্রয়াত স্বামী নুরুল হক পাটোয়ারী নিজ এলাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সামাজিক কর্মকাণ্ডেও তাঁরা তৎপর ছিলেন বলে অপু জানিয়েছেন। আজ শনিবার মাফুজা খাতুনের কুলখানি ও দোয়া মাহফিলে প্রবাসী বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন অপু।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি