মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষাখাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষাখাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থা এখন খাদের কিনারায়। এ সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার।
মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে কোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাদরাসার অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি