৭ মে ২০২৬

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত অন্তত ৪৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩০ এএম
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত অন্তত ৪৩

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে ভুখামিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। কিছু দূর এগোতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর শিক্ষকেরা আশপাশ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।


শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যেতে চাইছিলেন। তাদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করা হলেও তারা তা মানেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি