১৫ মে ২০২৬

মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই: জ্বালানি মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২৫ পিএম
মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই: জ্বালানি মন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহরে অনেক বড় বড় ভবন নির্মাণ হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন নেতিবাচক কর্মকা-ের দিকেও ঝুঁকে পড়ছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একটি প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। তাহলেই দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।


জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি