৫ মে ২০২৬

মাদক কাণ্ডে এবার শাহরুখ খানের বাড়িতে অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাদক কাণ্ডে এবার শাহরুখ খানের বাড়িতে অভিযান
বাংলাপ্রেস ডেস্ক: মাদক কাণ্ডে এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ হানা দেয় এনসিবির কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে, আজ সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। মাদক মামলায় গ্রেপ্তারের ১৯ দিন পর ছেলের সঙ্গে দেখা করেছেন কিং খান। আর এই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুধু শাহরুখ খানের বাড়িতেই নয়, অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও এনসিবির অভিযান চলছে। উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হয়ে আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের। বারবার জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দিচ্ছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি