৫ মে ২০২৬

মাদারীপুরে স্ত্রীর মার খেয়ে আ.লীগ নেতা হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাদারীপুরে স্ত্রীর মার খেয়ে আ.লীগ নেতা হাসপাতালে
বাংলাপ্রেস ডেস্ক: স্ত্রীর হাতে মার খেয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক কলহের জেরে জেলার সদর উপজেলার সৈয়দারবালী এলাকার নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে পুঁতা দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। পরে রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সকালে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্যান্য সদস্যরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি। আহত ইলিয়াস আহম্মেদের মামা শহীদ বলেন, এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ইলিয়াসের স্ত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর তিনি বাড়ি ছেড়ে চলে যান। সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকালে গুরুতর আঘাত হয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস আহম্মেদ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি