৫ মে ২০২৬

মা হতে চলছেন নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মা হতে চলছেন নুসরাত
বাংলাপ্রেস ডেস্ক: দাম্পত্য সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জল্পনা মাথাচাড়া দিয়েছিল আগেই। শোনা গিয়েছিল নিখিল জৈনের সঙ্গে নাকি এক বাড়িতে থাকছেন না নুসরাত। তারই মাঝে অভিনেতা যশকে নিয়ে তৈরি হয় জল্পনা। দু’জনে বেশ কাছাকাছি চলে এসেছেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তারই মাঝে এবার নয়া গুঞ্জনে হইচই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, মা হতে চলেছেন নুসরাত। যদিও এ বিষয়ে অভিনেত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টলিপাড়ায় নিজের জমি তৈরির প্রায় সঙ্গে সঙ্গে রাজনীতিতে হাতেখড়ি নুসরাতের। বর্তমানে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্রের জয়ী সাংসদ তিনি। ২০১৯ সালের জুন মাসে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে চার হাত এক হয় তাঁর। এলাহি বিয়ে নিমেষেই চলে আসে শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেন নুসরাত। যা তাঁদের সুখী দাম্পত্যের চিহ্নই বহন করত। কিন্তু বছরখানেকের মধ্যেই বদলে গেল সব কিছু। বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে নিখিল-নুসরাতের সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। আগের মতো একসঙ্গে কোনও অনুষ্ঠানেই দেখাও যায় না তাঁদের। নিখিল এবং নুসরাত এক বাড়িতে থাকেন না বলেও খবর। এদিকে, গত কয়েক মাসে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ বেড়েছে নুসরাতের। রাজস্থানের আজমেরে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবার কখনও ডিনার কিংবা কফি ডেটেও দেখা গিয়েছে দু’জনকে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, যশের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরাত। দু’জনে ঘর বাঁধার ভাবনাচিন্তা করছেন বলেও দাবি করেন কেউ কেউ। যদিও সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি নুসরাত। এবার নয়া চমক। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন নুসরাত। অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন নুসরত? সে ব্যাপারে যদিও এখনও কিছুই বলেননি নুসরাত। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি